ঢাকা | বঙ্গাব্দ

চীনের রপ্তানি বেড়েছে ৭.২ শতাংশ

জুলাই মাসে চীনের বৈদেশিক রপ্তানি ব্লুমবার্গের পূর্বাভাসকৃত ৫.৬ শতাংশ বৃদ্ধির চেয়েও বেশি হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৭ আগস্ট, ২০২৫
চীনের রপ্তানি বেড়েছে ৭.২ শতাংশ চীনের রপ্তানি বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের অনিশ্চিত বাণিজ্য যুদ্ধ বিরতির মধ্যেও জুলাই মাসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭.২ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। বেইজিং থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে। 


জুলাই মাসে চীনের বৈদেশিক রপ্তানি ব্লুমবার্গের পূর্বাভাসকৃত ৫.৬ শতাংশ বৃদ্ধির চেয়েও বেশি হয়েছে। একই সময়ে আমদানিও ৪.১ শতাংশ বেড়েছে, যেখানে পূর্বাভাস ছিল এক শতাংশ হ্রাস পাবে।


সূত্র: এএফপি


এসজেড