ইতালির গণমাধ্যমে ‘রুশ বিরোধী প্রচারণা’ চালানোর অভিযোগে চলতি সপ্তাহের শুরুতে একজন ইতালীয় কূটনীতিককে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।
মস্কো থেকে এএফপি জানায়, কূটনীতিককে তলবের ঘটনায় দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে। ৫ আগস্ট মস্কোয় ইতালির চার্জ ডি’অ্যাফেয়ার্সকে সমন জারি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালির গণমাধ্যমে রুশ বিরোধী প্রচারণা চালানোর ব্যাপারে জবাব দাখিল করতে বলা হয় তাকে।
সূত্র: এএফপি
এসজেড