ঢাকা | বঙ্গাব্দ

‘রুশ বিরোধী প্রচারণা’, ইতালীয় কূটনীতিক তলব

৫ আগস্ট মস্কোয় ইতালির চার্জ ডি’অ্যাফেয়ার্সকে সমন জারি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
  • অনলাইন ডেস্ক | ০৮ আগস্ট, ২০২৫
‘রুশ বিরোধী প্রচারণা’, ইতালীয় কূটনীতিক তলব ক্রেমলিন।

ইতালির গণমাধ্যমে ‘রুশ বিরোধী প্রচারণা’ চালানোর অভিযোগে চলতি সপ্তাহের শুরুতে একজন ইতালীয় কূটনীতিককে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।


মস্কো থেকে এএফপি জানায়, কূটনীতিককে তলবের ঘটনায় দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে। ৫ আগস্ট মস্কোয় ইতালির চার্জ ডি’অ্যাফেয়ার্সকে সমন জারি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালির গণমাধ্যমে রুশ বিরোধী প্রচারণা চালানোর ব্যাপারে জবাব দাখিল করতে বলা হয় তাকে।


সূত্র: এএফপি


এসজেড