ঢাকা | বঙ্গাব্দ

একসঙ্গে রাশিয়াকে চাপ দিতে হবে

রাশিয়ার পক্ষ থেকে যেন প্রতারণা না ঘটে, সেজন্য ইউক্রেন ও অংশীদারদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।
  • অনলাইন ডেস্ক | ১৩ আগস্ট, ২০২৫
একসঙ্গে রাশিয়াকে চাপ দিতে হবে ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও তার মিত্রদের একসঙ্গে কাজ করে রাশিয়াকে চাপ দিতে হবে, যাতে দেশটি তার আগ্রাসন বন্ধ করে। জার্মানির বার্লিনে ইউরোপীয় নেতৃবৃন্দ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে বুধবার  জেলেনস্কি এ কথা বলেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে  জেলেনস্কি বলেন, ন্যায্য শান্তির স্বার্থে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে হবে। রাশিয়ার পক্ষ থেকে যেন প্রতারণা না ঘটে, সেজন্য ইউক্রেন ও আমাদের অংশীদারদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। রাশিয়া এখন যুদ্ধ বন্ধের কোনো প্রস্তুতি নিচ্ছে— এমন কোনো লক্ষণ নেই। বুধবার জেলেনস্কি বার্লিনে ইউরোপীয় নেতৃবৃন্দ ও ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, যা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে অনুষ্ঠিত হবে।


সূত্র: এএফপি


এসজেড