ঢাকা | বঙ্গাব্দ

‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় টাকা-ফ্ল্যাট দেয়ার অভিযোগ, দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ মোট ১২৩ জনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' বই লেখার জন্য সরকারি পদ, নগদ অর্থ এবং ফ্ল্যাট নেওয়ার অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট, ২০২৫
‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় টাকা-ফ্ল্যাট দেয়ার অভিযোগ, দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু ছবি : সংগৃহীত।

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ মোট ১২৩ জনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' বই লেখার জন্য সরকারি পদ, নগদ অর্থ এবং ফ্ল্যাট নেওয়ার অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


আজ রোববার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (জনসংযোগ) মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।


ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে প্রকাশিত বইটি সম্পর্কে শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর প্রকাশ করা হয়। তবে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য।


প্রতিবেদন অনুযায়ী, বহুল আলোচিত এই বইটি প্রকৃতপক্ষে সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল লিখেছিলেন। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান। দুদক এই অভিযোগকে আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।


২০১২ সালে প্রকাশিত 'অসমাপ্ত আত্মজীবনী'তে মূলত শেখ মুজিবুর রহমানের ১৯৫৪ সাল পর্যন্ত রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। ১৯৬৬-৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। আত্মজীবনীর পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন। এই প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।


thebgbd.com/NA