ঢাকা | বঙ্গাব্দ

গাড়িচাপায় অজ্ঞাত দুই নারীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | ১৮ আগস্ট, ২০২৫
গাড়িচাপায় অজ্ঞাত দুই নারীর মৃত্যু ফাইল ছবি

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। 


নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স ৬০ এর কাছাকাছি এবং অপরজনের বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। 


স্থানীয়রা জানান, নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা তারা থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।


খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে।


thebgbd.com/NIT