ঢাকা | বঙ্গাব্দ

বিক্ষোভকারীরা হামাসকে শক্তিশালী করছে

যারা আজ হামাসকে পরাজিত না করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন তারা কেবল হামাসের অবস্থানকে আরও সুদৃঢ় করছেন।
  • অনলাইন ডেস্ক | ১৯ আগস্ট, ২০২৫
বিক্ষোভকারীরা হামাসকে শক্তিশালী করছে বিক্ষোভ সমাবেশ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করে বলেছেন, তারা আলোচনায় হামাসের অবস্থান কার্যকরভাবে জোরদার করছে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।


তার অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধের সূত্রপাত ঘটানো ২০২৩ সালের হামলার কথা উল্লেখ করে বলেন, ‘যারা আজ হামাসকে পরাজিত না করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন তারা কেবল হামাসের অবস্থানকে আরও সুদৃঢ় করছেন এবং আমাদের জিম্মিদের মুক্তির আহ্বান জানাচ্ছেন না বরং ৭ অক্টোবরের ভয়াবহতা যেন আবারও ফিরে আসে তা নিশ্চিত করছেন।’


সূত্র: এএফপি


এসজেড