ঢাকা | বঙ্গাব্দ

গাজা দখলে কাৎজের অনুমোদন

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।
  • অনলাইন ডেস্ক | ২০ আগস্ট, ২০২৫
গাজা দখলে কাৎজের অনুমোদন ইসরায়েল কাৎজ

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজা শহর দখলের সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন। তিনি গাজা শহর দখল বাস্তবায়নের জন্য প্রায় ৬০ হাজার রিজার্ভ সৈন্য মোতায়েন করার অনুমোদন দিয়েছেন। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়  এ তথ্য নিশ্চিত করেছে।


জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।


সূত্র: এএফপি


এসজেড