ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি বেড়েছে

জুলাই মাসে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বার্ষিক মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৩.৮ শতাংশে যা জুনের তুলনায় বেশি।
  • অনলাইন ডেস্ক | ২০ আগস্ট, ২০২৫
যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি বেড়েছে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি।

ব্রিটিশ মুদ্রাস্ফীতি জুলাই মাসে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে। বুধবার সরকারি তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের শুরুর পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এ বৃদ্ধি যুক্তরাজ্যের সরকার ও অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। লন্ডন থেকে এএফপি এ খবর জানায়।


যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বার্ষিক মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৩.৮ শতাংশে, যা জুন মাসের ৩.৬ শতাংশ মুদ্রাস্ফীতির তুলনায় বেশি।


সূত্র: এএফপি


এসজেড