ছাত্র হত্যা মামলার আসামি ঝালকাঠির রাজাপুরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল আলম খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জুলাই আন্দোলন দমনে ঢাকার সাভারে প্রশাসনের যে কয়জন কর্মকর্তা নিষ্ঠুর ভূমিকায় ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানে তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন।
এদিকে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজাপুর উপজেলা পরিষদের সামনে সকাল ১০টায় ইউএনও রাহুল চন্দকে অপরসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ।
এ সময় তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও অমানবিকতার পরিচয় দিয়েছেন। এমন অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
thebgbd.com/NA