ঢাকা | বঙ্গাব্দ

পরীক্ষার হলেই কলেজছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা আক্তার লিপি মারা গেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০২৫
পরীক্ষার হলেই কলেজছাত্রীর মৃত্যু ছবি : সংগৃহীত।

সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা আক্তার লিপি মারা গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার আগ মুহূর্তে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।


কলেজ কর্তৃপক্ষ দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শরিফা আক্তার লিপি সাতক্ষীরা জেলার মো. শহিদুল ইসলামের মেয়ে।


শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। তিনি বলেন, আমাদের ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।



thebgbd.com/NA