ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়েছে। এটি বর্তমানে ইউক্রেনের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র।
  • অনলাইন ডেস্ক | ২১ আগস্ট, ২০২৫
ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ৩ হাজার দূরত্ব অতিক্রম করতে পারে ফ্লামিঙ্গো।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ফ্লেমিঙ্গো নামে পরিচিত একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে এর ব্যাপক উৎপাদন শুরু হতে পারে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়েছে। এটি বর্তমানে আমাদের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র। এটি ৩ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।’ 


সূত্র: এএফপি


এসজেড