ঢাকা | বঙ্গাব্দ

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাসহ হাসান গাজী (৩৪) নামে এক হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২৫
সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক ছবি : সংগৃহীত।

বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাসহ হাসান গাজী (৩৪) নামে এক হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মোংলার সুন্দরবন সংলগ্ন সাইলো এলাকার জয়মনি গ্রামে অভিযান চালিয়ে এক শিকারীকে হরিণের মাংস ও পাসহ আটক করা হয়।

আটক হরিণ শিকারী হাসান গাজী বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।

শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কোস্টগার্ডে হারবারিয়া স্টেশনের সদস্যরা বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সাইলো এলাকার জয়মনি গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাসহ হরিণ শিকারী হাসান গাজীকে আটক করা হয়। শুক্রবার সকালে হরিণের মাংস ও পাসহ আটক শিকারীকে বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের চাঁদপাই ফরেস্ট অফিসে হহস্তান্তর করা হয়েছে।

thebgbd.com/NA