ঢাকা | বঙ্গাব্দ

প্রথম পোস্টারেই আগুন জ্বালালেন শাকিব খান

গেল কয়েক দিন ধরেই নানা সিনেমার খবরে আলোচনায় শাকিব খান। আসন্ন ঈদ এবং ঈদের বাইরেও সিনেমা নিয়ে আসতে চলেছেন তিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২৫
প্রথম পোস্টারেই আগুন জ্বালালেন শাকিব খান ছবি : সংগৃহীত।

গেল কয়েক দিন ধরেই নানা সিনেমার খবরে আলোচনায় শাকিব খান। আসন্ন ঈদ এবং ঈদের বাইরেও সিনেমা নিয়ে আসতে চলেছেন তিনি।

এরমধ্যেই আজ শুক্রবার বিকেলে একটি ফার্স্ট লুক শেয়ার করে তার নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব খান। সিনেমাটির নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যেটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই। তাদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার, এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি লেখা রয়েছে।

জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।

অন্যদিকে, আসছে সেপ্টেম্বরে ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করবেন শাকিব।

সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে তানজিন তিশাকে দেখা যাওয়ার কথা রয়েছে।

thebgbd.com/NA