ঢাকা | বঙ্গাব্দ

ক্যামেরুনের অপহৃত ১০ শিশু উদ্ধার

ক্যামেরুনের সেনাবাহিনী ও জিহাদি-বিরোধী টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করেছে।
  • অনলাইন ডেস্ক | ২২ আগস্ট, ২০২৫
ক্যামেরুনের অপহৃত ১০ শিশু উদ্ধার কয়েকজন শিশু।

ক্যামেরুনের উত্তরাঞ্চলে গত সপ্তাহে অপহরণ হওয়া ১০ শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে অপহৃতদের একজন মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কাউসেরি থেকে বাসে করে মারোয়া যাওয়ার পথে সীমান্ত পার করে নাইজেরিয়ায় নিয়ে যাওয়ার পর থেকে শিশুদের জিম্মি রাখা হয়েছিল। তবে এ ঘটনায় ক্যামেরুন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।


বৃহস্পতিবার ফার নর্থ প্রদেশের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘নাইজেরিয়া ও চাঁদের সেনাবাহিনীসহ ক্যামেরুনের সেনাবাহিনী ও জিহাদি-বিরোধী টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করেছে।’


তিনি আরও বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে তাদের মধ্যে একজন প্রাণ হারিয়েছে।’ তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। অপহরণ কীভাবে ঘটেছে বা এর সঙ্গে জড়িতরা জিহাদি গোষ্ঠী বোকো হারামের সদস্য কি না, সে ব্যাপারে গভর্নর কোনো মন্তব্য করেননি।


সূত্র: এএফপি


এসজেড