ঢাকা | বঙ্গাব্দ

ক্রিকেটের সব ফরম্যাট থেকে তারকা ব্যাটারের অবসর

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ আগস্ট, ২০২৫
ক্রিকেটের সব ফরম্যাট থেকে তারকা ব্যাটারের অবসর ফাইল ছবি


দুই বছরের আক্ষেপ ও অপেক্ষার চূড়ান্ত অবসান ঘটালেন ভারতীয় তারকা ব্যাটার চেতেশ্বর পুজারা। ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল জাতীয় দলে তার শেষ ম্যাচ। টেস্টে ৪৩–এর বেশি গড় নিয়েও এরপর তিনি আর ডাক পাননি। ভারতীয় নির্বাচকদের আর বিড়ম্বনায় না ফেলে দেশটির সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পুজারা।


নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। ওই পোস্টের ক্যাপশনে পুজারা আলাদা করে লিখেছেন, ‘ভারতীয় দলের জার্সি গায়ে জড়ানো, একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া এবং যখন মাঠে নামার সুযোগ পেয়েছি নিজের সর্বোচ্চটা দিয়ে লড়ার চেষ্টা করা– এসবের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’


অবসরের বার্তায় পুজারা লিখেছেন, ‘যেমনটা সবাই বলে– প্রতিটি ভালো বিষয়েরই শেষ আছে এবং কৃতজ্ঞতার সঙ্গে আমি ভারতীয় ক্রিকেটের সব ধরনের ফরমেশন থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

 

২০১০ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর ভারতের হয়ে ১০৩টি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলেছেন পুজারা। সাদা বলে সবসময়ই মিডল অর্ডারে ভরসার নাম ছিলেন। ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫ হাফসেঞ্চুরি। এক দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন ভারতের তিন নম্বর পজিশনের সেরা টেস্ট ব্যাটার। ঘরে–বাইরে সব জায়গায় হেসেছে তার ব্যাট। ওভালে ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল ভারত। সেটাই ছিল পুজারার শেষ ম্যাচ।


https://thebgbd.com/BYB