চলতি আগস্ট মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, চলতি আগস্ট মাসে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার। গত বছরের একই সময়ে দৈনিক গড় রেমিট্যান্স ছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, আগস্টের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।
thebgbd.com/NIT