ঢাকা | বঙ্গাব্দ

হল প্রভোস্টের কাছে ক্ষমা চেয়ে উমামার চিঠি

নিয়মের ভেঙে মধ্যরাতে ‘প্রচারণায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অবস্থান করেছেন ডাকসুর ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী উমামা ফাতেমা—এমন খবর ছড়িয়ে পড়লে এ নিয়ে রোকেয়া হলের প্রভোস্টের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছেন তিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট, ২০২৫
হল প্রভোস্টের কাছে ক্ষমা চেয়ে উমামার চিঠি ছবি : সংগৃহীত।

নিয়মের ভেঙে মধ্যরাতে ‘প্রচারণায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অবস্থান করেছেন ডাকসুর ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী উমামা ফাতেমা—এমন খবর ছড়িয়ে পড়লে এ নিয়ে রোকেয়া হলের প্রভোস্টের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছেন তিনি। 


চিঠিতে উমামা লেখেন, `আমি উমামা ফাতিমা, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষর্থী। আমি কবি সুফিয়া কামাল হলের আবাসি শিক্ষার্থী। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের ছাত্রী অন্য হলে যাওয়ার কোনো নিয়ম নেই। তবে বন্ধুদের সাথে থাকার উদ্দেশ্যে অনেক নারী শিক্ষার্থী নিয়মের বাইরে গিয়ে হলে প্রবেশ করেন। শারীরিক ও মানসিকভাবে আমি দীর্ঘদিন চাপের মাধ্য ছিলাম। তাই বান্ধবীর সাথে রাতে থাকার জন্য রাত ১০টার আগেই আমি রোকেয়া হলে প্রবেশ করি। কোনো প্রকার নির্বাচনি প্রচারণার জন্য আমি হলে আসেনি। পরে রাত দেড়টায় আমি রুমের বাইরে বের হই। কিছুক্ষণ পর বান্ধবীর রুমে এসে আমি ঘুমিয়ে যাই। রাত সাড়ে ৩টার পর আমার বান্ধবীর রুমমেটের ডাকে আমার ঘুম ভাঙে এবং জানতে পারি, আমার রোকেয়া হলে উপস্থিতিকে কেন্দ্র করে নানান উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ফেসবুকে ছড়ানো হচ্ছে। আমার ফোনে অনবরত কল আসছিল। আমি জানতে পারি আমাকে খোঁজার জন্য হল প্রশাসন চেষ্টা করছে। 


তিনি লেখেন, হলে আমার বান্ধবীর রুমে প্যানিক তৈরি হয়। পরিস্থিতির গভীরতা বিবেচনায়, আমি আপনাকে রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে কল করি এবং দেখা করি। যেহেতু হলে অবস্থান করার কোনো নিয়ম নেই, তাই হল প্রশাসন ও ছাত্রীদের উপস্থিতিতে আমি এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে নিচ্ছি।     


চিঠিতে তিনি আরও বলেন, আমার পক্ষ থেকে বলতে পারি, আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে হলে প্রবেশ করেছিলাম। নির্বাচনি প্রচারণার সঙ্গে আমার রোকেয়া হলে আগমনের কোনো সম্পর্ক ছিল না। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে ছড়ানো হচ্ছে আমি রাত দেড়টায় হলে প্রবেশ করেছি; যা বানোয়াট ও বিভ্রান্তিকর। আমি পুনরায় নিয়মভঙ্গের জন্য ক্ষমা প্রার্থনা করছি।


thebgbd.com/NA