ঢাকা | বঙ্গাব্দ

প্যারিসে হত্যার অভিযোগে আটক ১

তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে নিহত চারজনের প্রত্যেকের একটি যোগসূত্র পেয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৫ আগস্ট, ২০২৫
প্যারিসে হত্যার অভিযোগে আটক ১ সেইন নদী।

একজন ফরাসি বিচারক প্যারিসের সেইন নদীতে চারটি মৃতদেহ পাওয়ার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গৃহহীন এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। তবে তার জাতীয়তা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দেশটির প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন। ফ্রান্সের সিআর টেইল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


১৩ আগস্ট দক্ষিণ-পূর্ব শহরতলির চোইসি-লে-রোইয়ের নদীতে কিছু আংশিক নগ্ন মৃতদেহ পাওয়া যায়। ট্রেনের যাত্রী একটি মৃতদেহ নদীতে ভাসতে দেখার পর মৃতদেহ গুলো উদ্ধার করা হয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে বুধবার আটক করা হয়েছে। ওই ব্যক্তির আইনজীবী আন্তোইন ওরি এএফপিকে এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, তার বয়স ২০ বছর হতে পারে। তিনি গৃহহীন এবং তার জাতীয়তা জানা যায়নি।


প্রসিকিউটররা বলেছেন, ওই ব্যক্তি হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান। তবে তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে নিহত চারজনের প্রত্যেকের একটি যোগসূত্র পেয়েছেন। নিহতদের মধ্যে, ২১ বছর বয়সী আলজেরীয় এবং একজন ২৬ বছর বয়সী তিউনিশীয় উভয়ই গৃহহীন। বাকি দুজন ৪৬ বছর বয়সী এক ফরাসি এবং ২১ বছর বয়সী আরেক আলজেরীয়। প্রসিকিউটররা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি যেখানে ঘুরে বেড়াত, সেই নদীর ধারে এই চারজনকেই দেখা গেছে।


নদী থেকে তোলার সময় দুটি মৃতদেহ আংশিকভাবে নগ্ন ছিল। দুজনকে শ্বাসরোধ করে হত্যা করার চিহ্ন দেখা গেছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে ৫ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা নথিপত্রগুলো একজন ভুক্তভোগীর বলে প্রমাণিত হয়েছে। ওরি বলেন, তার মক্কেল ‘পুলিশ হেফাজতের সময় এবং তদন্তকারী বিচারকের সামনে নীরব থাকার অধিকার প্রয়োগ করেছেন’। তবে বিচার বিভাগীয় তদন্তের সময় তিনি পরে তার ব্যাখ্যা দেবেন।


সূত্র: এএফপি


এসজেড