ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর বাসযাত্রীদের জন্য বড় সুখবর দিলো অন্তর্বর্তী সরকার

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট, ২০২৫
রাজধানীর বাসযাত্রীদের জন্য বড় সুখবর দিলো অন্তর্বর্তী সরকার ফাইল ছবি

রাজধানী ঢাকার বাসযাত্রীদের বড় সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। 


ফেসবুক পোস্টে ‘সমস্যা’ হিসেবে বলা হয়েছে, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনোরকমে বাসে উঠতে পারেন। কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়।


আরও বলা হয়, ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।


‘পরিবর্তন’ প্রসঙ্গে পোস্টে আরও বলা হয়েছে, সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে, এবং গণপরিবহন হবে আরও কার্যকর।


কেন এটি গুরুত্বপূর্ণ? প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ বিষয়ে বলা হয়েছে, রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময়।


thebgbd.com/NIT