ঢাকা | বঙ্গাব্দ

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৩২

  • নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট, ২০২৫
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৩২ ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৭৬ জনে।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বাধিক ৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।


চট্টগ্রামে ৭০ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ৬৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে ৫২ জন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহীতে ৩১ জন এবং সিলেটে ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে।


একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩১ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ২৮ হাজার ৮৩১ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।


স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৯ দশমিক ৪ শতাংশ এবং নারী ৪০ দশমিক ৬ শতাংশ।


thebgbd.com/NIT