রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদ খান অভিযোগ করেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে।”
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও একই অভিযোগ তুলে বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।”
তবে এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
thebgbd.com/NIT