বৃহস্পতিবার (৩০ আগস্ট) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারক এ নির্দেশ দেন।
এর আগে, সোমবার (২৫ আগস্ট) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (২৪ আগস্ট) বরিশালে একটি বিশেষ অভিযান চালিয়ে সিআইডি ‘জুলাই গণহত্যা’ মামলার অন্যতম আসামি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সংঘটিত সহিংসতার ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই মামলায় ১১ নম্বর আসামি হিসেবে রয়েছেন তৌহিদ আফ্রিদি। মামলার প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বিতীয় নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং তৃতীয় নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া মামলার ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
thebgbd.com/NA