ঢাকা | বঙ্গাব্দ

১২৩ সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ আগস্ট, ২০২৫
১২৩ সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত।

সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।


জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে। কিন্তু অনেকেই সেটি না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।


তিনি বলেন, সর্বশেষ সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল, সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবেলা করতে হবে। কারণ, তাদের একটি অংশ তো রয়ে গেছে। 


আগামী ৭ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই দিন এটি বিস্তারিত তুলে ধরা হবে। 


thebgbd.com/NA