ঢাকা | বঙ্গাব্দ

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | ৩১ আগস্ট, ২০২৫
জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান ফাইল ছবি

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন হতে দেয়া হবে না, এ ধরনের উচ্চারণ ফ্যাসিস্টকে শক্তিশালী করবে কি না সে প্রশ্নও রেখেছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) আইইবি মিলনায়তনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে— 'বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, পরাজিত শক্তি ওঁত পেতে আছে৷ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। বিএনপি ঠেকানোর অপরাজনীতি বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। নির্বাচনের পথে হাঁটা এখন সময়ের দাবি।

তারেক রহমান বলেন, ‘সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই। তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথ সৃষ্টি না করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না।’

thebgbd.com/NIT