বিমান হামলায় নিহত হওয়ার তিন মাসেরও বেশি সময় পর, রোববার হামাস গাজার তাদের নেতা মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শনিবার ফিলিস্তিনি ইসলামপন্থী এই গোষ্ঠী কর্তৃক প্রকাশিত ছবিতে তাকে ‘সামরিক কাউন্সিলের শহীদ’ হিসাবে বর্ণনা করা হয়েছে।
ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর, তিনি আল-কাসসাম ব্রিগেডের সামরিক পরিষদের নেতৃত্ব দেন বলে জানা গেছে। ইসরায়েল জানিয়েছে, তারা জুন মাসে মধ্য গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নীচে একটি সুড়ঙ্গে মোহাম্মদ সিনওয়ারের মৃতদেহ শনাক্ত করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা ১৩ মে তাকে হত্যা করা হয়।
সূত্র: এএফপি
এসজেড