যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে, পরে তা স্বাভাবিকভাবে চালু হয়।
সকাল প্রায় ৯টা ৫৮ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেনে ওঠেন যাত্রী সাজেদুল ইসলাম। তিনি জানান, ট্রেনে ওঠার পর তা প্রায় ১০ মিনিট বন্ধ ছিল। এরপর চলাচল শুরু হলেও বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বেড়ে যায়। পল্লবী স্টেশনে ট্রেনটি আরও দুই মিনিটের জন্য থেমে ছিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, একটি ট্রেনে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় সেটিকে মতিঝিল স্টেশনে রিপ্লেসমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। এ ধরনের রিপ্লেসমেন্টের ব্যবস্থা মতিঝিল ও আগারগাঁও স্টেশনে রয়েছে। এর জন্যই সাময়িকভাবে চলাচল ব্যাহত হয়। তবে পুরোপুরি বন্ধ না করে গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল।
thebgbd.com/NA