রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলনের সময়সীমা আরও দুইদিন বাড়ানো হয়েছে। সেইসঙ্গে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার ব্যপারে সবাই একমত হয়েছে। নির্বাচনের তারিখ ঠিক রেখে তাদের ভোটার করার প্রক্রিয়া শুরুর ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ছাত্রদল দুপুর ১২টা থেকে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ছাত্রদলের নেতারা বলছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
এদিকে, মনোনয়ন ফরম উত্তোলন করা প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডোপ টেস্টের নমুনা দিচ্ছে। চূড়ান্ত প্রার্থী হতে ডোপ টেস্টের নমুনা নেগেটিভ আসতে হবে।
thebgbd.com/NA