ঢাকা | বঙ্গাব্দ

ওয়েস্টিনে মার্কিন নাগরিকের মরদেহ

রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম—জ্যাকসন।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
ওয়েস্টিনে মার্কিন নাগরিকের মরদেহ ছবি : সংগৃহীত।

রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম—জ্যাকসন। রোববার রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, মরদেহ মার্কিন দূতাবাসে হস্তান্তর করা হয়েছে। জ্যাকসন গত ২৭ আগস্ট ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনের একটি রুম ভাড়া নেন। তবে গত দুই দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে অবহিত করে। পরে দূতাবাসের একটি মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেলে গেলে দেখা যায়, জ্যাকসন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।


প্রাথমিকভাবে তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায় বলে জানান ওসি হাফিজুর।


thebgbd.com/NA