ঢাকা | বঙ্গাব্দ

কমলো ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম

  • নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
কমলো ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ফাইল ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সামান্য হ্রাস করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় জানানো হয়, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ৩ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা থেকে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে


এতে জানানো হয়, গ্যাস সিলিন্ডারের নতুন এ দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই ঘোষণায় অটোগ্যাসের দামও ১৩ পয়সা কমিয়ে লিটারপ্রতি ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এর আগে, গত আগস্ট মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা এবং অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।


thebgbd.com/NIT