আওয়ামী লীগের কেউ আক্রমণ করলে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোথাও কোনো গোলযোগ সৃষ্টি না করার জন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “ভারত থেকে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। কোনো আঘাত এলে হাত ভেঙে দিতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান দেওয়া যাবে না। আমাদের মধ্যে বিভেদ নেই, ঐক্য অটুট আছে।”
তিনি আরও বলেন, “দুই হাজার শিশু, শ্রমিক, মহিলা, কৃষকের রক্তের বিনিময়ে ২৪ মার্চে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তারও আগে একাত্তরে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা। এ দেশ কারও দানে পাওয়া নয়, রক্তের বিনিময়ে অর্জিত।”
thebgbd.com/NIT