ঢাকা | বঙ্গাব্দ

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম ছবি : সংগৃহীত।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। ভরিপ্রতি ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।


সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


বাজুস জানিয়েছে, নতুন মূল্যহার মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।


thebgbd.com/NA