বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, সরাসরি সভাপতি হওয়ার সুযোগ নেই, তাই প্রথমে পরিচালক পদে নির্বাচনে লড়বেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় বুলবুল বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ নির্বাচন হবে। আমরা একটি সঠিক ও সুন্দর নির্বাচন করবো। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়। তাই প্রথম লক্ষ্য পরিচালক পদে জয়লাভ করা।”
তিনি আরও জানান, দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে অবদান রাখতে চান।
এর আগে বুলবুল ঘোষণা দিয়েছিলেন যে তিনি বিসিবির নির্বাচনে অংশ নেবেন না। তবে মত বদলে এবার ভোটযুদ্ধে নামার সিদ্ধান্ত নিলেন তিনি।
প্রসঙ্গত, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
thebgbd.com/NA