গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, “দেশের এমন একজন নেতার ওপর হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এ হামলার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।”
মঙ্গলবার (২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান আরও বলেন, “ঐক্য ও সংহতি বজায় রেখে যেন নির্বাচন আয়োজন করা যায়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত।” এ সময় তিনি নুরের সুস্থতা কামনা করেন এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানান।
যে কোনো ঘটনার পরপরই তদন্ত হওয়া উচিত উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, “গণভোটসহ সব বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। তা না হলে ভবিষ্যতে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে না।”
thebgbd.com/NA