ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১১

পাকিস্তানি বাহিনী এক দশকেরও বেশি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে এবং ২০২৪ সাল থেকে এই অঞ্চলে যা তীব্রভাবে বেড়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৩ সেপ্টেম্বর, ২০২৫
পাকিস্তানে বোমা হামলায় নিহত ১১ পাকিস্তান।

পাকিস্তানের বেলুচিস্তানে এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। দেশটির এই দক্ষিণ-পশ্চিম প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে দুই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। পাকিস্তানের কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং লটে এই বিস্ফোরণ ঘটে। সেখানে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি)’র শত শত সদস্য জড়ো হয়। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দরিদ্রতম। এছাড়া মানব উন্নয়ন সূচকের স্কোরকার্ডেও নিচের দিকে থাকে।


বিএনপি বেলুচ জাতিগোষ্ঠীর সদস্যদের কল্যাণে বৃহত্তর অধিকার এবং অর্থনৈতিক বিনিয়োগের আহ্বান জানিয়ে একটি প্ল্যাটফর্মে প্রচারণা চালাচ্ছে। ২০১৪ সাল থেকে, চীন বেলুচিস্তানে তার ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের সঙ্গে যুক্ত একটি রাস্তা-ও-অবকাঠামো প্রকল্প নির্মাণে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। তবে অনেক বেলুচ বলেছেন, এর সুবিধা কেবল বহিরাগতরা পেয়েছে।


পাকিস্তানি বাহিনী এক দশকেরও বেশি প্রদেশে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে এবং ২০২৪ সালে এই অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বেড়েছে, যাতে ৭৮২ জন নিহত হয়েছে। মার্চ মাসে, বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি একটি ট্রেন দখল করে। তিন দিনের অবরোধে শত শত যাত্রীকে জিম্মি করে এবং কর্তব্যরত নিরাপত্তা বাহিনীকে হত্যা করে।


এএফপির পরিসংখ্যান অনুসারে, ১ জানুয়ারি থেকে বেলুচিস্তান ও পার্শ্ববর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির সহিংসতায় ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া শহরের বান্নুতে একটি আধাসামরিক সদর দপ্তরে হামলায় ছয় সৈন্য নিহত হয়েছে। 


নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়িটি এফসি ক্যাম্পের গেটে ঢুকিয়ে দেয়। আরও পাঁচজন আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে।’ ওই কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে ১২ ঘন্টা গোলাগুলি হয় এবং শেষ পর্যন্ত ছয় হামলাকারী নিহত হলে অভিযান শেষ হয়।


সূত্র: এএফপি


এসজেড