ঢাকা | বঙ্গাব্দ

ঘরের মাঠে মেসির বিদায়ী ম্যাচে শুক্রবার মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

এই ম্যাচটি ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির শেষ ম্যাচ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
ঘরের মাঠে মেসির বিদায়ী ম্যাচে শুক্রবার মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বর্ণবাদী আচরণের জন্য ফিফার শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামার ঠিক আগে, ফিফা লিওনেল স্কালোনির দলকে প্রায় ১ লাখ ৪৯ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করেছে।


এই শাস্তির কারণ হলো গত ১০ জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী আচরণ।


আর্জেন্টিনা ছাড়াও, ফিফা আরও পাঁচটি দেশকে একই ধরনের কারণে জরিমানা করেছে। আলবেনিয়াকে সর্বোচ্চ ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। গত ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে তাদের সমর্থকদের বাজে আচরণের জন্য এই জরিমানা করা হয়।


চিলিকে ১ লাখ ৪৩ হাজার ডলার (প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা), কলম্বিয়াকে ৮৭ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬ লাখ টাকা), সার্বিয়াকে ৬২ হাজার ডলার (প্রায় ৭৬ লাখ টাকা) ও বসনিয়া-হার্জেগোভিনাকে ২৬ হাজার ডলার (প্রায় ৩১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।


এছাড়া ফুটবলার এনজো ফার্নান্দেজও গত ম্যাচে কলম্বিয়ার একজন খেলোয়াড়কে বাজে ট্যাকল করার কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৬২০০ ডলার (প্রায় সাড়ে ৭ লাখ টাকা) জরিমানা পেয়েছেন।


এই ম্যাচটি ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির শেষ ম্যাচ। তাই ম্যাচটিতে জয় ছাড়া কিছুই চিন্তা করছে না আলবিসেলেস্তেরা। 


বর্তমানে ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সমান ২৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ইকুয়েডর আছে দুইয়ে, আর ব্রাজিল আছে তিনে।


thebgbd.com/NIT