ঢাকা | বঙ্গাব্দ

জাম্বিয়ার সাবেক মন্ত্রীর কারাদণ্ড

মালানজিকে ২০২১ সালের শেষ দিকে কিছু সম্পত্তি অর্জনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
  • অনলাইন ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
জাম্বিয়ার সাবেক মন্ত্রীর কারাদণ্ড জোসেফ মালানজি।

জাম্বিয়ার একটি আদালত দুর্নীতির দায়ে আজ বৃহস্পতিবার দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জোসেফ মালানজিকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। জাম্বিয়ার রাজধানী লুসাকা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট এডগার লুঙ্গুর শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী মালানজিকে ২০২১ সালের শেষ দিকে দুটি ‘বেল ৪২০ হেলিকপ্টার’সহ আরও কিছু সম্পত্তি অর্জনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৪ সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় স্থান পাওয়া দক্ষিণ আফ্রিকার দেশটির সরকারি কৌঁসুলিদের জন্য জোসেফের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি বিরল বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।


বিচারক আইরিন উইশিমাঙ্গা বলেন, ‘আইনজীবীদের কাছ থেকে শুনেছি , দোষী সাব্যস্ত ব্যক্তির এটি প্রথম অপরাধ এবং তার ক্ষমা পাওয়ার অধিকার আছে। ৬০ বছর বয়সী জোসেফ চার বছর সশ্রম কারাদণ্ড ভোগ করবেন। এছাড়া জোসেফের সহযোগী ফ্রিডসনের তিন বছরের কারাদণ্ড হয়েছে।’


সূত্র: এএফপি


এসজেড