ঢাকা | বঙ্গাব্দ

কে থাকবে সিদ্ধান্ত আমাদের

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘এটি আমাদের ‘অঞ্চল, আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’
  • অনলাইন ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
কে থাকবে সিদ্ধান্ত আমাদের শেহবাজ শরীফ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর জাতিসংঘের শরণার্থী প্রধান আফগানদের গণ-বিতাড়ন বন্ধ করার জন্য দেশটিকে আহ্বান জানানোর পর শুক্রবার পাকিস্তান সরকার বলেছে, ‘আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’ ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানিয়েছে


পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কোনও কাগজপত্র ছাড়া যে কোনও লোকের পাকিস্তান ছেড়ে চলে যাওয়া উচিত। পাকিস্তান এটাই করছে এবং ইউরোপ এবং অন্যান্য দেশসহ অন্য কোনো দেশ কী করবে? এটি আমাদের ‘অঞ্চল, আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’ 


সূত্র: এএফপি


এসজেড