ঢাকা | বঙ্গাব্দ

মাদুরোর সংলাপের আহ্বান

মাদুরো বলেছেন, ‘ভেনিজুয়েলা সবসময় কথা বলতে, সংলাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু আমরা সম্মান দাবি করি’।
  • অনলাইন ডেস্ক | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
মাদুরোর সংলাপের আহ্বান নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরো শুক্রবার ওয়াশিংটনের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে, তাহলে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরই তিনি এই আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।


ভেনিজুয়েলার একটি মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার পর ক্যারিবীয় অঞ্চলে ভেনিজুয়েলার জাহাজ চলাচলে পেন্টাগনের অভিযোগের পর সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়।


ভেনিজুয়েলার সকল রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেছেন, ‘আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং যা আগে ছিল তার কোনোটিই সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। ভেনিজুয়েলা সবসময় কথা বলতে, সংলাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু আমরা সম্মান দাবি করি’।


নাম প্রকাশে অনিচ্ছুক একটি মার্কিন সূত্র এএফপি’কে জানিয়েছে, উচ্চ প্রযুক্তির এফ-৩৫ জেটগুলো ত্রিশ লক্ষেরও বেশি লোকের মার্কিন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোর একটি বিমানবন্দরে মোতায়েন করা হচ্ছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর জন্য দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে উপস্থিত মার্কিন যুদ্ধজাহাজে ১০টি বিমান যোগ দেবে। 


মাদুরো বলেছেন, ‘তারা (ট্রাম্প) যে গোয়েন্দা প্রতিবেদনগুলো দেয় তা সত্য নয়’। ‘ভেনিজুয়েলা আজ কোকা পাতা উৎপাদন, কোকেন মুক্ত একটি দেশ এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করে এমন একটি দেশ।’ মাদুরো যুক্তরাষ্ট্রের এই হুমকিকে ‘১০০ বছরে আমাদের মহাদেশের দেখা সবচেয়ে বড় হুমকি’ বলে নিন্দা করেছেন। মাদুরো ‘জাতীয় ভূখণ্ডের প্রতিরক্ষায় সশস্ত্র সংগ্রামের জন্য তার দেশকে প্রস্তুত ঘোষণা করে তিনি ভেনিজুয়েলার সামরিক বাহিনীর ৩,৪০,০০০ এবং রিজার্ভ সৈন্য মোতায়েন করেছেন। 


সূত্র: এএফপি


এসজেড