ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না। শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ প্রসঙ্গে আবিদ বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় ছাত্রদল প্যানেলের আরেক প্রার্থী শেখ তানভীর বারী হামিম জানান, ভোট শুরুর পর মাত্র ৪৫ মিনিট পার হলেও এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিই পরিস্থিতি বদলে দিতে পারে। তাই সবাইকে ভোটাধিকার প্রয়োগে কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।
thebgbd.com/NIT