ঢাকা | বঙ্গাব্দ

কেপি শর্মার পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন নেপালের ছাত্র-জনতা।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
কেপি শর্মার পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংগৃহীত

 নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।তার  পদত্যাগের পত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডে।


রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরান পোখেরাই জানান, ‘সংবিধানের সঙ্গে মিল রেখে রেখে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।’


দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন নেপালের ছাত্র-জনতা। শহরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ দেশটির বেশকয়েকজন নেতার বাড়িতে আক্রমণ করে।


এর আগে, স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৯ জন নিহত ও একশ’ জনের বেশি আহত হন।



thebgbd.com/AR