ঢাকা | বঙ্গাব্দ

কাতারে ইসরায়েলের হামলা

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
কাতারে ইসরায়েলের হামলা সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের লেগতিফিয়া পেট্রোল স্টেশন এলাকায় কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। ওই এলাকায় কাতারের আমিরি গার্ডের সুরক্ষায় একটি আবাসিক কমপ্লেক্সও রয়েছে, যা গাজা যুদ্ধ শুরুর পর থেকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে।


ইসরায়েলের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দেশটি কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ আক্রমণের মূল লক্ষ্য ছিলেন নির্বাসিত গাজা প্রধান ও শীর্ষ আলোচক খালিল আল-হাইয়া।


কাতারের আল জাজিরা টেলিভিশন এক হামাস সূত্রের বরাতে জানায়, হামলাটি মূলত গাজা যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত হামাস প্রতিনিধিদের লক্ষ্য করে চালানো হয়েছে।


ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দোহা একে "ক cowardly" বা কাপুরুষোচিত আক্রমণ উল্লেখ করে বলেছে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।


গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল কাতার। কিন্তু ইসরায়েলের এই হামলায় দুই পক্ষের আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।



thebgbd.com/AR