ঢাকা | বঙ্গাব্দ

৯ হলের ফল ঘোষণা: ভিপি পদে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি (সহ-সভাপতি) পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে আছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
৯ হলের ফল ঘোষণা: ভিপি পদে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি (সহ-সভাপতি) পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে আছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টা পর্যন্ত ঘোষিত ৯টি হলের ফলাফল অনুযায়ী, সাদিক পেয়েছেন ৯,৭৫৭ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪,০৬৪ ভোট।


ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- রোকেয়া হল, এস এম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।


রাত পৌনে ২টা থেকে হলগুলোতে আলাদাভাবে ফল ঘোষণা শুরু হয়।


দীর্ঘ ছয় বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচন ও অংশগ্রহণ


মোট ভোটার: ৩৯,৭৭৫ জন


ছাত্র: ২০,৮৭৩ জন


ছাত্রী: ১৮,৯০২ জন


ভোটার উপস্থিতি: ৮০% এর বেশি


ডাকসুর ২৮টি পদের জন্য লড়েছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।


ভিপি পদে ৪৫ জন


জিএস পদে ১৯ জন


এজিএস পদে ২৫ জন


নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


https://thebgbd.com/NA