ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশি ফুটবলারদের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশি ফুটবলারদের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার ছবি : সংগৃহীত।

পালে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে খেলোয়াড় ও কর্মকর্তারা বর্তমানে হোটেলে অবস্থান করছেন।


সিএ প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করছেন।


বিশেষ করে, নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ সরকার নেপালের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলে তাদের দ্রুত দেশে ফেরার ব্যাপারে আশ্বস্ত করেছেন।


thebgbd.com/NA