ঢাকা | বঙ্গাব্দ

দু’দিন পর চালু ত্রিভুবন

জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন সহিংস রূপ নিলে কাঠমান্ডু উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।
  • অনলাইন ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০২৫
দু’দিন পর চালু ত্রিভুবন ত্রিভুবন বিমানবন্দর।

নেপালে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) দুই দিনের বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্তের পর সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়।


এক সরকারি বিজ্ঞপ্তিতে বুধবার টিআইএ সিভিল এভিয়েশন অফিস জানায়, ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব ফ্লাইট এখন স্বাভাবিকভাবে চলবে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে টিকিট ও লাগেজ সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যা থেকে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়। জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন সহিংস রূপ নিলে কাঠমান্ডু উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিমানবন্দর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়।


সূত্র: রয়টার্স


এসজেড