ঢাকা | বঙ্গাব্দ

গণেশ লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়: নিপুণ

‘গণেশচন্দ্র রায় সাহস লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, তার (গণেশচন্দ্র রায় সাহস) নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি।’
  • নিজস্ব প্রতিবেদক | ১০ সেপ্টেম্বর, ২০২৫
গণেশ লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়: নিপুণ ছবি : সংগৃহীত।

‘গণেশচন্দ্র রায় সাহস লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, তার (গণেশচন্দ্র রায় সাহস) নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি।’

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। নিপুণ রায় চৌধুরী রায়ের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘গণেশচন্দ্র রায় সাহস। সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি। 

সাহস কোনো অন্যায় করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছু হটেনি। স্বৈরাচারী হাসিনার আমলে রাজপথে থেকে আন্দোলন করেছে, অসংখ্য মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, বারবার জেল খেটেছে, রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। কোনো লুঙ্গির নিচে লুকিয়ে কৌশল করে সে আন্দোলন করেনি।

গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নয়। গত ষোল বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গড়ে ওঠা এক দেশপ্রেমিক, বাংলাদেশী জাতীয়তাবাদী ও নিবেদিতপ্রাণ সৈনিক সে।

প্রিয় গণেশচন্দ্র রায় সাহস,

ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।’

thebgbd.comn/NA