ঢাকা | বঙ্গাব্দ

রায়েরবাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

  • নিজস্ব প্রতিবেদক | ১১ সেপ্টেম্বর, ২০২৫
রায়েরবাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা রায়েরবাজারে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তারা জুলাই শহীদদের গণকবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন।


এ সময় তারা জানান, শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান এবং বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন।


নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সকলের ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়েই কাজ করবো।”


অপরদিকে সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফারহাদ বলেন, “শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো।”


তিনি অভিযোগ করেন, হিজাব ইস্যুতে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।


thebgbd.com/NIT