ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকোতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩

শহরের পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ণ ইজতাপালাপা জেলার একটি সেতুর উপর গ্যাস ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
  • অনলাইন ডেস্ক | ১১ সেপ্টেম্বর, ২০২৫
মেক্সিকোতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩ দুর্ঘটনার পর তোলা ছবি।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে স্থানীয় সময় বুধবার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত ও ৬৭ জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


মেক্সিকো সিটি মেয়র ক্লারা ব্রুগাদা বলেন, শহরের পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ণ ইজতাপালাপা জেলার একটি সেতুর উপর গ্যাস ট্যাঙ্কাটি বিস্ফোরিত হয়। এসময় তিনজন নিহত হয় ও ৬৭ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।


বিস্ফোরণের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। পরে তা টেলিভিশনে সম্প্রচার হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সূত্র: এএফপি


এসজেড