ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকোতে ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত বেড়ে ১৩

তদন্তকারীরা বলছেন, দুর্ঘটনাটি সম্ভবত কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কটি ছিদ্র হয়ে এ বিস্ফোরণের কারণে ঘটে।
  • অনলাইন ডেস্ক | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
মেক্সিকোতে ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত বেড়ে ১৩ আগুন নেভানোর কাজ চলছে।

মেক্সিকো সিটিতে সপ্তাহের মাঝামাঝি সময়ে একটি গ্যাস বহনকারী ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মেয়রের কার্যালয়ের বরাত দিয়ে শনিবার মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।


বুধবার ঘনবসতিপূর্ণ জেলা ইজতাপালাপাতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী একটি ট্যাঙ্কানে হঠাৎ বিস্ফোরণ ঘটলে বেশ ক’জন দগ্ধ ও আহত হন। প্রাথমিক প্রতিবেদনে তিন জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়।


সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, শনিবার নগরীর বিভিন্ন হাসপাতালে এই ঘটনায় আহত ৪০ জনকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্তকারীরা বলছেন, দুর্ঘটনাটি সম্ভবত ট্যাঙ্কারটি খুব দ্রুত চালানোর কারণেই ঘটেছে এবং কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কটি ছিদ্র হয়ে এ বিস্ফোরণ ঘটে।


মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ৯২ লাখ বাসিন্দার নগরীর মধ্য দিয়ে যাতায়াতকারী জ্বালানিবাহী ট্যাঙ্ক ট্রাকগুলোর ওপর নতুন নিয়ম আরোপ করার চেষ্টা করবে তার সরকার।


সূত্র: এএফপি


এসজেড