ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েল সফরে রুবিও

কাতারের ওপর ইসরায়েলের এই হামলা যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকরে কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন করে সংকটে ফেলেছে।
  • অনলাইন ডেস্ক | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ইসরায়েল সফরে রুবিও বিমানের গেটে মার্কো রুবিও।

কাতারে ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও আজ রোববার ইসরায়েল সফরে গেছেন। সফরটি এমন এক সময় শুরু হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার দোহায় বৈঠকরত হামাস নেতাদের ওপর নজিরবিহীন হামলার জন্য ইসরায়েলকে তিরস্কার করেছেন।


যুক্তরাষ্ট্রের মিত্র কাতারের ওপর এটিই ছিল ইসরায়েলের প্রথম হামলা, যা যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকরে কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন করে সংকটে ফেলেছে।


জেরুজালেম থেকে এএফপি জানায়, অঞ্চলটির উদ্দেশে রওনা হওয়ার আগে গতকাল শনিবার রুবিও সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্প হামলায় খুশি নন, তবে এ ঘটনায় ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক বদলে যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই এ হামলার ফলে যুদ্ধবিরতি প্রচেষ্টার ওপর প্রভাব নিয়ে আলোচনা করতে হবে।’


সূত্র: এএফপি


এসজেড